মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক–

মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়নের নলদাহ গ্রামে ও মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষিকান্দর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে।

জানা যায়, আজ সোমবার সকালে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নলদাহ গ্রামে ইট বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও হাজীপুর সম্মিলনী কলেজের এইচএস সি পরীক্ষার্থী।

অপর ঘটনায় মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার লক্ষিকান্দর এলাকায় বাস চাপায় আপন বিশ্বাস (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত আপন বিশ্বাস রাজবাড়ি জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, হাজীপুর সম্মিলনী কলেজ থেকে নিহত তমাল বিশ্বাস প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আঠারখাদা ইউনিয়নের নলদাহ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহি একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে তমাল বিশ্বাস মোটরসাইকেল থেকে ছিটকে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

অপর ঘটনায় মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষিকান্দর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামি একটি বাসের চাপায় আপন বিশ্বাস নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: