এ্যাড. আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে মাগুরায় ডেপুটি স্পিকার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি আজ রবিবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী ও সংসদে দেয়া তার বক্তৃতার সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।

পরে সংসদে দেয়া আছাদুজ্জামানের বক্তৃতার সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় মাগুরা পৌর গোরস্থানে মরহুম আছাদুজ্জামানের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: