মাগুরার আছাদ সাহেব…..

মাগুরানিউজ.কমঃ

mnএ্যাড. রতন কুমার মিত্র –

আপন মেধা, দক্ষতা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও সততায় নিজেদের রাজনৈতিক জীবনকে আলোকিত করে সাধারণ জনগণের মন জয় করতে সমর্থ হয়েছিলেন যেসব মানুষ, তাঁদের মধ্যে অন্যতম একজন এ্যাড. মো. আছাদুজ্জামান। মাগুরায় আমাদের ‘আছাদ কাকা’, ‘আছাদ ভাই’য়ের সীমানা ছাড়িয়ে তিনি ‘মাগুরার আছাদ সাহেব’ হিসেবেই যিনি দেশের সর্বসাধারণ্যে অধিক পরিচিত ছিলেন। দেশবরেণ্য নেতাদের এভাবেই সম্ভাষন করতে শুনেছি শতশত বার।

আমাদের মহান জাতীয় সংসদের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। বারবার নির্বাচিত হয়ে জাতীয় সংসদের ইতিহাসে সৃষ্টি করেছেন অনন্য দৃষ্টান্ত। একজন চৌকষ, বাকপটু, দক্ষ পার্লামেণ্টারিয়ান হিসাবে রাজনৈতিক যুক্তির সৌন্দর্য দিয়েই তিনি প্রতিপক্ষের জবাব দিতেন আর সেকারনে তাকে সেসময় দক্ষ সৃষ্টিশীল পার্লামেন্টারিয়ানের স্বীকৃতিও পান তিনি।

দেশের জনপ্রিয় এই কৃতিমান রাজনীতিক বড় অসময়ে আমাদের ছেড়ে চলে যান। ৯৩ সালের ২৫ ডিসেম্বর তাঁর অকস্মাৎ অকাল প্রয়াণ সবাইকে স্তম্ভিত করে দেয়। মাত্র ৫৮ বছর বয়সে সবাইকে শোক সাগরে ভাসিয়ে চলে যান তিনি।

আজ ২৫ ডিসেম্বর ২০১৬, ২৩তম মৃত্যুবার্ষিকতে মাগুরাবাসীর হৃদয়ে আজো তিনি চির অমলিন হয়ে আছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসেও অমলিন হয়ে থাকবেন চিরকাল।

লেখক- আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

 

গ্রাফিক্স- মাগুরা নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: