মাগুরার পেঁপের গন্তব্য এখন ঢাকা

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন মাগুরার কৃষকরা। এ কারণে কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন।মাগুরার সদর উপজেলার কৃষক মিজান জানান, লাভজন হওয়ায় তিনি পেঁপে চাষের দিকে ঝুঁকেছেন। তিনি এ বছর ৬বিঘা জমিতে পেঁপে গাছ লাগিয়েছেন। ইতিমধ্যে নতুন লাগানো ক্ষেত থেকে পেঁপে বিক্রি করতে শুরু করেছেন তিনি। বর্তমানে প্রতিমণ পেঁপে ৩শ’ টাকা দরে বিক্রি করছেন। প্রতি ২০ দিন পরপর প্রায় ৪শ’ মণ পেঁপে বিক্রি হচ্ছে। সবই ঢাকায় পাঠানো হচ্ছে।তিনি আরো জানান, একবার চারা লাগালে ক্ষেত থেকে প্রায় ৩ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। এ ক্ষেত্রে পরবর্তী দ্ইু বছর গাছের পরিচর্যায় খরচ খুবই কম লাগবে। এছাড়া ঝড় বৃষ্টিতে গাছের ক্ষতি না হলে চাষকৃত পেঁপে ক্ষেত থেকে আগামী তিন বছরে গড়ে ৩৫ থেকে ৪০ লাখ টাকার পেঁপে বিক্রি হবে বলে তিনি ধারণা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৪৯৮ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৯৬ হেক্টর, শ্রীপুরে ৭৫ হেক্টর, মহম্মদপুরে ১৫ এবং শালিখায় ১২ হেক্টর জমিতে পেপে চাষ হয়েছে। যা থেকে (সবজি হিসেবে) প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁপে উৎপাদিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: