মাগুরায় দুর্বৃত্তের হামলায় একব্যক্তি নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় রশিদ লস্কর (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (০২ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রশিদ শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদুর্বা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসি জানায়, রশিদ লস্কর ও তার স্ত্রী রাত সাড়ে ৮ টার দিকে মাগুরা শহর থেকে ইজিবাইকে করে সদরের কাশিনাথপুর গ্রামে বাড়ির সামনে নামার সাথে সাথে মোটরসাইকেল যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারনা হত্যাকাণ্ডের সঙ্গে গজদুর্বা গ্রামের সামাজিক বিরোধের যোগসূত্র থাকতে পারে। যা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।

নিহিত ব্যক্তির পরিবার সুত্রে জানা যায়, শালিখা উপজেলার  গজদুর্বা গ্রামে দুই দশকের বেশি সময় ধরে সামাজিক বিরোধ নিয়ে একের পর এক সংঘর্ষ, বাড়ি-ঘর ভাংচুর, খুন-যখম ও লুটপাট হয়ে আসছে। রশিদ লস্কর রাজ্জাক মোল্যা গ্রুপের গ্রাম্য রাজনীতি করতেন। গতমাসে রাজ্জাক মোল্যাক কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ভয়ে রশিদ লস্কর কয়েক বছর আগে নিজ গ্রাম ছেড়ে মাগুরা সদরের কাশিনাথপুর এলাকায় বাড়ি কিনে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: