আগামীকাল শপথ গ্রহন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা।

নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো নবনির্বাচিত এমপিদের গেজেট হাতে পাওয়ার পর এই সূচি ঠিক করার কথা জানিয়েছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ সংবাদ মাধ্যমকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।

সূত্র বলছে, নতুন এমপিদের দুই ধাপে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নির্বাচিত এমপিরাই প্রথমে শপথ নেবেন। এরপর ক্রমানুসারে শপথ নেবেন বিরোধীদলসহ অন্যান্য দল বা জোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

তবে এর আগে নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত ড. শিরীন শারমিন।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন। এরপর এক সঙ্গে তাদের ছবি তোলা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: