মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা মহম্মদপুর উপজেলার ভবানীপুর এলাকায় বালু বোঝায় ট্রলি উল্টে মো. সাহানুর (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে ভবানীপুর বালু বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ট্রলির হেল্পার সাহানুর।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কর্মরত চিকিৎসক। ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় তার পরিবার।।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।

