মাগুরাতে শিখরের প্রচারণায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা-১ আসনের মহাজোটের আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের পক্ষে নৌকা প্রতিকে ভোট চাইলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলম।

তিনি মঙ্গলবার সাইফুজ্জামান শিখরের বাবা সাবেক এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকেট আছাদুজ্জামান সাহেবের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শহরের ঢাকা রোডে মরহুম আছাদুজ্জামান সাহেবের বাসভবনে আয়োজিত স্মরণসভায় অংশগ্রহন করেন।

জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু,এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা প্রমুখ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রতন কুমার মিত্র প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা মরহুম আছাদুজ্জামানের আত্মার শান্তি কামণা করে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে নেতৃবৃন্দ শহরের ভায়না পৌর কবরস্থানে গিয়ে মরহুম আছাদুজ্জামানের কবর জিয়ারত করেন।

মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে এবারের নির্বাচনে ‘বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান মরহুম আছাদুজ্জামান সাহেবের ছেলে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: