মাগুরার প্রবীন আইনজীবী সমরেশ রায় চৌধুরীর পরলোক গমন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার প্রবীণ আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমরেশ রায় চৌধুরী (৮৭) আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত ১০টায় মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (দিব্যান লোকান স্বগচ্ছতু)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভূগছিলেন। তিনি মাগুরার প্রয়াত সাংবাদিক চম্পক রায় চৌধুরীর বাবা ও দীপক রায় চৌধুরীর বড় ভাই। আগামীকাল বুধবার মাগুরা সাতদোহা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সমরেশ রায় চৌধুরী দীর্ঘ ৫৭ বছর ধরে আইন পেশায় জড়িত ছিলেন। মাগুরা টাউন হল ক্লাবের এ সদস্য দীর্ঘদিন নাটক ও টেলিফ্লিম এর সঙ্গে জড়িত ছিলেন। এসএস টেলিকথা নামে একটি চলচ্চিত্র সংসদের সভাপতি ছিলেন।

সমরেশ দীপক রায় চৌধুরীর মৃত্যুতে জেলার সংবাদকর্মী, সামাজিক-রাজনৈতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: