মাগুরার গণমানুষের প্রিয় নেতা এ্যাড. আছাদুজ্জামান সাহেবের মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

আজ ২৫ ডিসেম্বর ২০১৮, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান, মাগুরা থেকে ৪বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আছাদুজ্জামান সাহেবের ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, শোকর‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ্যাড. আছাদুজ্জামান সাহেব ১৯৩৫ সালের ১১ নভেম্বর মাগুরায় মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন।

১৯৫৪ সালে ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২র ছাত্র আন্দোলন, ৬৬র ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন।

১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এমপিএ নির্বাচিত হন। ১৯৭২-এ গণ পরিষদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

মরহুম আছাদুজ্জামান সাহেবের তৃতীয় ছেলে মাগুরার গণমানুষের প্রিয়মুখ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকা প্রতিকে আওয়ামীলীগ ও মহাজোট মনোনিত প্রার্থী।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: