মাগুরার দুটি আসনে প্রতীক নিলেন ১০ প্রার্থী

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে মোট ১০ জন প্রার্থী দলীয় প্রতীক গ্রহণ করেছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে ৭ জন ও মাগুরা-২ আসনে ৩ জন।

আজ সোমবার মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী আকবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেন।

সকালে মাগুরা-১ আসনের আ’লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন। একই আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন অ্যাডভোকেট সাহেদ হাসান টগর।

মাগুরা-২ আসন থেকে ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ড. বীরেন শিকদার। একই আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান।

এ ছাড়া মাগুরা-১ আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা ‘লাঙ্গল’ প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) প্রার্থী এম এ আউয়াল ‘তারা’ প্রতীক, এনপিপি প্রার্থী কাজী তৌহিদুল আলম ‘আম’, বিএনএফ প্রার্থী কে এম মুতাসিম বিল্লাহ ‘টেলিভিশন’, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম‘ হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।

অন্যদিকে মাগুরা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মুফতি মোস্তফা কামাল ‘হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।

মাগুরা দুটি আসনে এবার কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলীয় প্রতীকেই সবাই নির্বাচনে অংশ নেবেন।

প্রতীক বরাদ্দের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফইজুল মোল্যা প্রমূখ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: