দোয়া, ভালোবাসা ও নৌকায় ভোট চাইলেন শিখর

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র জয় – 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে মাগুরা-১ আসনে নৌকা মার্কায় ভোটে চাইলেন মাগুরার গণমানুষের প্রিয়মুখ এ্যাড. সাইফুজ্জামান শিখর। ভোট চেয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আগামী নির্বাচনের জন্য নৌকা মার্কায় ভোট চাই। সবাই মিলে আমাদের মাগুরাকে উন্নত-সমৃদ্ধ করে তুলবো, এটাই আমার প্রতিজ্ঞা।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আজ থেকে নির্বাচনী প্রচারও শুরু হলো। সকাল ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবরের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন বরাদ্দ দেয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ্যাড. সাইফুজ্জামান শিখর নৌকা প্রতীক নিয়ে বের হয়ে এলে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় আবেগআপ্লুত হয়ে পড়েন সাইফুজ্জামান শিখর।

আওয়ামী লীগের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে এসময় শিখর বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশের উন্নয়ন হয়। মানুষ পেট ভরে খেতে পারে। ’৭০ সালে জনগণ আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল। আর সে জন্যই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা উন্নয়ন করতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই। নৌকায় ভোট দিয়ে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন।’

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: