রাঘবদাইড় ইউনিয়নে লিগ্যাল এইড কর্মশালা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সকালে লিগ্যাল এইড বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির এর সভাপতিত্বে পরিষদ চত্বরে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রোস্তম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামাল হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, ডা. সুব্রত বিশ্বাস, এ্যাড. সমর মজুমদার, সাংবাদিক এম এ হাকিম, মশিউর রহমান, মনিরুল ইসলাম, কবিতা বেগম, হাফিজ মোল্যাসহ অন্যরা।

কর্মশালায় বক্তারা জানান- সরকারের উদ্যোগে অসহায় ও গরীব জনগনকে আইনি সেবা দেয়ার যে যুগান্তকারি কর্মসূচী বর্তমান সরকার চালু করেছে, তার সফলতা নির্ভর করে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষ যত সচেতন হবে। তাদের আইনগত সহায়তা দেয়া তত বেশী সহজ হবে। অর্থের অভাবে যেন কোন মানুষ আইনি সেবা থেকে বঞ্চিত না হয় তার জন্যই এ কর্মসূচী নেয়া হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: