শীতের আমেজে মাগুরা, বেড়েছে শীতবস্ত্রের চাহিদা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

নির্বাচনী আমেজে ব্যস্ত শহরবাসীর চোখে ধুলো দিয়ে শহরে ঠিকই ঢুকে পড়েছে পুরোপুরি শীতের আমেজ। ক্রমাগত পড়ছে পারদ। দিচ্ছে উত্তুরে হাওয়া। ভর দুপুরেও মালুম দিচ্ছে আলগা শীতের কনকনে ভাব।

মাগুরা শহরতো একরকম হল। গ্রামে গ্রামে কিন্তু শীতের আমেজ টামেজ নয়, এরই মধ্যে শীতে কাঁপছে গ্রামাঞ্চল। আকাশ মেঘলা। কোমল নিস্তেজ সূর্য। বেলা গড়ালেও ঘাসে ঝলমল শিশিরবিন্দু।

শহর-গ্রাম সবখানেই দিনের ভাগেও পুরো সময়েই সোয়েটার বা শীতবস্ত্র লাগছে। রাতে গায়ে জড়াতে হচ্ছে মোটা কাঁথা-কম্বল। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: