বিনামূল্যে আইনি সেবা পৌছে দিতে মাঠপর্যায়ে লিগ্যাল এইড চেয়ারম্যান

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র জয় – 

”মাগুরাতে ‘লিগ্যাল এইড’ কার্যক্রম এখন মাগুরার গণমানুষের সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে। জেলাজুড়ে আইনী সেবার সফল প্রয়োগ ঘটাতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের নানামুখি উদ্ভাবনী জনসম্পৃক্ত পদক্ষেপগুলি দেশে অনুসরনীয় হয়ে উঠেছে। লিগ্যাল এইড সেবা প্রত্যন্ত অঞ্চলে ছাড়িয়ে দিতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে জেলাজুড়ে বিরামহীন চলছে প্রশিক্ষিত ‘লিগ্যাল এইড’ স্বেচ্ছাকর্মী তৈরীর কার্যক্রম তথা কর্মশালা। যার প্রতিটিতেই জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নেন। ফলে দ্রুত বদলে যাচ্ছে মাগুরার আইনী সেবার প্রেক্ষাপট।”

চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার (১ ডিসেম্বর) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে একটি প্রানবন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি মাগুরা জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, ‘’দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিনামূল্যে আইনি সেবা সরকারের যুগান্তকারী পদক্ষেপ। লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটি একটি অধিকার। প্রতিটি মানুষকে আইনি সহায়তা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি বলেন, ”সকল ধারণা ভেঙে মাগুরাতে প্রকৃত আইনি সহায়তার হাত শক্তিশালি হয়েছে। আপনার আমার সকলের সমন্বিত প্রচেষ্টায় অর্থের অভাবে আইনের আশ্রয় লাভের অধিকার বঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব এবং সে লক্ষেই প্রচেষ্টা চলছে। দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে হলেও অবশ্যই সকলের উচিত সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করা। আর এক্ষেত্রে শুধু তথ্য প্রদানের মাধ্যমেই একজন মানুষ বা একটি পরিবারের মুসকিল আসান হতে পারে।”

তিনি আরো বলেন, ‘’বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও  হয়’। যদি কোনও ব্যক্তি তার মামলাগুলো আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করতে চান, তাহলে তিনি জেলা লিগ্যাল এইড অফিসে শরণাপন্ন হতে পারেন। সেখানে দ্রুত সময়ের মধ্যে তার বিরোধ বা মামলা নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বে থাকা বিচারক।’’

জেলা লিগ্যাল এইড অফিস থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে, প্রশিক্ষিত ‘লিগ্যাল এইড’ স্বেচ্ছাকর্মী তৈরীর চলমান কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যে জেলার ৪টি উপজেলা ছাড়াও জানুয়ারী থেকে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত ২০টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কর্মশালায় স্থানীয় ধারনক্ষমতা অনুযায়ী সর্বনিম্ন অংশগ্রহনকারীর সংখ্যা ৫০০ থেকে সর্বোচ্চ ১০০০ জন। যোগফলে সংখ্যাটা ১৫ হাজার ছাড়িয়েছে।

ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্যানেল আইনজীবীগণ।

অনুষ্ঠানে লিগ্যাল এইড আইন এবং এ বিষয়ে সাধারণ আলোচনা করেন সহকারী জজ অনুশ্রী রায়।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: