মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার খানের জামিন নামঞ্জুর

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মনোয়ার হোসেন খানকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মামলাটি থেকে জামিন নিতে তিনি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। সেখানে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

২০১৫ সালের ২১ মার্চ মাগুরায় সদর উপজেলার মঘিরঢাল এলাকায় পেট্রোল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত হন। ওই ঘটনায় বিএনপি-জামাতের মোট ২৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। যে মামলাটির চার্জভূক্ত ২৩ জনের মধ্যে বিএনপি নেতা মনোয়ার হোসেন খান ২ নম্বর আসামি।

দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার মাগুরা আদালতে জামিনের জন্য আবেদন করলে মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান শুনানী শেষে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

মামলাটি থেকে জামিন নিতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: