উৎসবমুখর মাগুরা, দুটি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানকে কেন্দ্র করে আজ উৎসবমুখর মাগুরা শহর। মাগুরা দুটি আসন থেকে বুধবার বিকেল পর্যন্ত ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সকালে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাগুরা-১ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম,বাসুদেব কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকুবুল হোসেন মাকুল, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, এ্যাড. রাশেদ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর দিকে মাগুরা-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী মানোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেনসহ নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি নেতা এ্যাড. সাখাওয়াত হোসেন, ফারুক আহামেদ বাবুল, রেজাউল ইসলাম, হাসান ইমাম সুজা, এ্যাড. সাহেদ হোসেন টগর প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে মাগুরা-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, আদর্শ কলেজের উপাধাক্ষ্য গোলাম কাবিয়ার, ব্যারিষ্টার দেবাশীষ রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া মাগুরা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এ্যাড. হাসান সিরাজ সুজা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) এর প্রার্থী এম এ আউয়াল, বিএনএফ প্রার্থী মোতাসিম বিল্লাহ মাগুরা-১ আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দুই প্রার্থী আলহাজ মাওলানা নাজিরুল ইসলাম মাগুরা-১ ও মাগুরা-২ আসনের প্রার্থী হিসেবে মুফতি মোস্তফা কামাল, গণফোরামের মোঃ মিজানুর রহমান এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

 

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: