মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা-১ আসনে লাঙ্গলের পক্ষে ভোটে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. হাসান সিরাজ সুজা। আজ বুধবার দুপুরে তিনি দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবরের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জাপা নেতৃবৃন্দ।

