মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার দুপুরে মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুমি মজুমদারের কার্যালয়ে মাগুরা-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করছেন ড. শ্রী বীরেন শিকদার। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা সদর আড়পাড়া উৎসবমুখর হয়ে ওঠে।
পরে আড়পাড়া হাই স্কুল মাঠে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

