মাগুরা-১ আসনে আ’লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ মনোনয়ন চুড়ান্ত করেছে বাংলাদেশে আওয়ামী লীগ। এতে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশে ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়। এ্যাড. সাইফুজ্জামান শিখর নিজে উপস্থিত থেকে মনোনয়ন সংগ্রহ করেন। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সোহবান গোলাপসহ অন্যান্য নেতৃবৃন্দ এ মনোনয়ন বিতরণ করছেন।

এ্যাড. সাইফুজ্জামান শিখর মনোনয়নের চিঠি সংগ্রহ করে সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। নৌকার পক্ষে গণজোয়ার শুরু হয়েছে জানিয়ে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বরাবরের মত মাগুরা-১ আসনেটি উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে অত্যন্ত জনপ্রিয় এ নেতার মনোনয়নের খবরে মাগুরাতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেতাকর্মীরা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: