মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

মাগুরা সদর থানা পুলিশের এএসআই আল ইমরান জানান, শনিবার বেলা ১২টার দিকে মোটরসাইকেল যোগে রাব্বি ও দীপ্ত নামে দুই যুবক যশোর থেকে মাগুরায় আসছিলেন। পথিমধ্যে শেখপাড়া নামক স্থানে যশোরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রাব্বি ঘটনাস্থলেই মারা যায়। অপর আরোহী দীপ্তকে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাব্বি যশোর জেলার পালবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: