মাগুরা শহরে এখন ভালোবাসার রঙ্গিন সাজ !

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-
ফুল আর ভালোবাসা যেন একই সুতায় গাঁথা। প্রেম-ভালোবাসা আছে, আর সেখানে ফুল নেই, ফুলের মালা নেই, তা কি হয়!  

গোলাপের পাপড়িতে নয়ন রেখে প্রেমিকা তার প্রেমিককে অন্তঃনয়নে পুরে নেয়। গোলাপের কোমল পরশে ভালোবাসার মানুষটিকে হৃদমাজারে আগলে রাখতে চায়। ফুল ভালোবাসার প্রতীক, পবিত্রতার প্রতীক। ভালোবাসার মানুষেরা সবাই তো চায় তাদের প্রেমবন্ধন ফুলের মতই পবিত্র হয়ে উঠুক। ভালোবাসা দিবসের বাকি মাঝে আর মাত্র একদিন। বিদেশি সংস্কৃতির এই দিবসটি দিনে দিনে বাঙালিরাও আপন করে নিচ্ছে।

দেশব্যাপী বিশেষ আয়োজনে চলে বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে দিবসটি নিয়ে কৌতুহলের অন্ত নেই।

বাহারী পোশাক আর ফুলের মাখামাখিতে দিবসটিকে প্রাণবন্ত করতে চলে তীব্র প্রতিযোগিতা। ফুলে ফুলেই জানান দিতে চায়, তারা ভালোবাসার অনুরাগী। ফাগুনও এসেছে। ফাগুন তো ফুলে ফুলেই আগুন ঝরায়। ফুল-ফাগুনের আগুন ধরেছে মাগুরা শহরে। এ ফুলবাজার নয়, যেন ফুল বাগান।

১ ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শহর এখন ফুলের মেলায় রূপ নিয়েছে। পিছিয়ে নেই মহম্মদপুর-শালিখা-শ্রীপুরও।

গোলাপ, রজনীগন্ধা, গন্ধরাজ, রক্তজবার প্রাধান্য থাকলেও শত রকমের ফুলে ভরে উঠেছে পুষ্প ভাণ্ডারগুলো। আছে বিভিন্ন পাতাবাহারও। ধুমও পড়েছে বেচা-কেনার। বিশেষ করে তারুণ্যের বেজায় ভিড়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: