মাগুরায় গাড়িসহ ব্রিজ ভেঙ্গে নদীতে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

যশোর-মাগুরা সড়কের সীমাখালিতে একাধিক গাড়িসহ একটি ব্রিজ ভেঙে পড়েছে।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে সেতুটি ভেঙে পড়ে। ওই সময় সেতুর ওপরে ঢাকা থেকে যশোরমুখী একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-২০-৩০৭০), একটি ত্রিপলে ঢাকা ট্রাক (ঢাকা মেট্রো-২০-১৯৬৯) এবং যশোর থেকে একদিনের মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১১-৩৮১৬) ছিল। গাড়িগুলো সেতুর  মাঝখানে ভাঙা অংশে আটকে রয়েছে।

mn

স্থানীয় ব্যবসায়ীরা ‘মাগুরা নিউজ’কে জানান, দুর্ঘটনায় পথচারী বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া এলাকার মিঠু ও পাঠানপাইকপাড়া এলাকার জয়নাল আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি চয়রুদ্দিন আহমেদ ‘মাগুরা নিউজ’কে বলেন, ‘এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: