মাগুরায় বাস চাপায় মা-ছেলে নিহত, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

বাস চাপায় মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের একই পরিবারের মা-ছেলের মৃত্যুর ঘটনায় আজ শনিবার সকাল থেকে মাগুরা-নড়াইল সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসি।

 

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিক্সা চালক বিপুল হোসেন তার স্ত্রী আলেয়া বেগম ও ছেলে আল আমিনকে নিজ অটোরিক্সায় চড়িয়ে মাগুরা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে পাঁজাখোলা এলাকায় একটি দ্রুতগামী বাস তাদের অটোরিক্সাটিকে চাপা দিলে বিপুলের স্ত্রী ওই রাতেই মৃত্যুবরণ করেন ও গুরুতর আহত ছেলে আল আমিনকে ঢাকায় পাঠানো হলে শুক্রবার সকালে মারা যান।

আজ সকালে নিহত আল আমিনের লাশ ঢাকা মেডিকেল থেকে মাগুরায় নিজ বাড়িতে আনা হলে গ্রামবাসি ঘাতক ড্রাইভারের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাস্তার উপর কফিন ও গাছ ফেলে মাগুরা-নড়াইল সড়ক বন্ধ করে দেয়। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত  ৪ ঘন্টা ওই রাস্তা বন্ধ থাকে।

বিক্ষোভরত এলাকাবাসী এ সড়কে বাস-ট্রাক চালকদের বেপরোয়া গাড়ি চলাচলের কারনে নিত্য দূর্ঘটনা ঘটছে। বেপরোয়া গাড়ি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: