নৌকার পক্ষে শিখরের নিরবিচ্ছিন্ন গণসংযোগ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা-১ আসনে আ’লীগের পক্ষে ভোট চেয়ে দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্ন গণসংযোগ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর। এলাকাভিত্তিক চলছে একের পর এক মতবিনিময়। অসংখ্য লোকের উপস্থিতিতে প্রতিটি মতবিনিময় সভা পরিনত হচ্ছে বিশাল গণসমাবেশে।আজ সন্ধায় পারনান্দুয়ালী ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।

সাইফুজ্জামান শিখর বলেন, মানুষ আর অনুন্নয়নের পথে থাকতে চান না। মাগুরাতে তাই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি উন্নয়নের জয় হবেই। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেবার জন্য সবার প্রতি আহবান জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের দিন ঘোষণা করেছেন। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর নির্ধারণ করেন।

এদিকে তফসিল ঘোষণার খবরে মাগুরা জুড়ে চলমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পালে হাওয়া লেগেছে। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গনসংযোগে ব্যস্ত। প্রতিটি এলাকায় দল বেঁধে প্রচারনা চালাচ্ছেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর মাগুরার প্রয়াত সাংসদ এ্যাড. আসাদুজ্জামানের সন্তান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: