মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী খেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সমাদৃত খেলা হচ্ছে হাডুডু বা কাবাডি। বাংলাদেশের বিশির ভাগ জায়গায় এই খেলা হাডুডু নামেই পরিচিত। এই খেলা বাঙালির লোকজীবনের সঙ্গে ঘনিষ্ঠ এবং প্রাচীন ঐতিহ্যবাহী।
আজ মাগুরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বরুনাতৈল গ্রামে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।

