মাগুরায় বাসের ধাক্কায় গৃহবধু নিহত, আহত স্বামী-সন্তান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার ছোট মান্দারতলা এলাকায় মাগুরা-নড়াইল সড়কে বৃহস্পতিবার রাতে বাসের ধাক্কায় আলেয়া বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আলেয়া বেগমের স্বামী পিকুল হোসেন (৪৫) ও তাঁর ছেলে আল আমিন হোসেন (১৮)। তাঁদের বাড়ি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামে।

সদর থানা পুলিশ জানিয়েছে, ব্যাটারিচালিত নিজের রিকশা চালিয়ে পিকুল হোসেন মাগুরা-নড়াইল সড়ক দিয়ে স্ত্রী–সন্তানকে নিয়ে শত্রুজিৎপুর নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ছোট মান্দারতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় চালক পিকুলসহ রিকশার আরোহী তাঁর স্ত্রী, সন্তান রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত পিকুল ও আল আমিনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক বাস ও চালককে চিহ্নিত করতে তদন্তে নেমেছে পুলিশ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: