সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর, মাগুরায় নির্বাচনী পালে হাওয়া

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের দিন ঘোষণা করেছেন। তিনি তফসিল ঘোষণা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর নির্ধারণ করেন।

এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সশস্ত্রবাহিনী। সবাইকে আচরণ বিধি ও আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা করতে গিয়ে যাতে সহিংসতা না হয় সেদিকে সব দলকে সচেতন থাকতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে ভাষণে সিইসি এ কথা বলেন। নুরুল হুদা বলেন, রাজনৈতিক দলকে সহনশীল হতে হবে।

এ সময় নির্বাচনের তফসিল ঘোষণায় বলেন, মনোনয়নপত্র দেওয়া হবে ১৯ নভেম্বর, ২২ নভেম্বর বাছাই, প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর এবং নির্বাচন ২৩ ডিসেম্বর।

এদিকে তফসিল ঘোষণার খবরে মাগুরা জুড়ে চলমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পালে হাওয়া লেগেছে। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গনসংযোগে ব্যস্ত। প্রতিটি এলাকায় দল বেঁধে প্রচারনা চালাচ্ছেন নেতাকর্মীরা।

মাগুরা শহরের নতুন বাজার এলাকায় বিকেলে প্রচারনায় ব্যস্ত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন সেন, কামরুল ভূইয়া, শাহিনসহ উপস্থিত নেতাকর্মীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করে বলেন, নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। মাগুরার প্রতিটি মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

প্রচারনার বিষয়ে জানতে চাইলে সুমন সেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্বাবধানে চলছে নিরবিচ্ছিন্ন প্রচারণা। আমাদের এই প্রচারণায় থাকছে দেশরত্ন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প। যে উন্নয়ন গত দশ বছর মানুষ দেখে আসছে। জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো নৌকায় ভোট দিয়ে যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেন- এজন্যই আমাদের এই প্রচারণা। মানুষ আর অনুন্নয়নের পথে থাকতে চান না। মাগুরাতে তাই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি উন্নয়নের জয় হবেই।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: