মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে দিবসটির উপর আলোচনা করেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকিরসহ আরো অনেকে।
পরে শহীদ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

