সারঙ্গদিয়া আনা হচ্ছে অধ্যাপক মাহবুবুর রহমানের মরদেহ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শ্রীপুরের কৃতি সন্তান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মো: মাহবুবুর রহমানের মরদেহ রবিবার বিকালে সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। বাদ এশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রাঙ্গনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কফিন তাঁর কাটাবন বাসায় নেওয়া হয়েছে। রাত নয়টায় মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নিজবাসভবনের উদ্দেশ্যে তাঁর মরদেহ নেওয়া হবে। এরপর সকাল সাড়ে আটটায় সারঙ্গদিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কলেজে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানে সকাল ১১ টায় জানাযা শেষে ফরিদপুরের আলিপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

অধ্যাপক মো: মাহবুবুর রহমানের মৃত্যুতে মাগুরাতে শোকের ছায়া নেমে এসেছে। সকল শ্রেণীপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ৩রা নভেম্বর  বাংলাদেশ সময় দুপুর ১২:২০ ঘটিকায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি………… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি বাবা, ভাই-বোন, স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।ফুসফুসে এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে  গত ২৪ সেপ্টেম্বর থে‌কে সিংগাপু‌রের মাউন্ট এ‌লিজা‌বেথ হাসপাতা‌লের অাই‌সিইউ‌তে লাইফ সা‌পো‌র্টে ছিলেন অধ্যাপক মো: মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: