মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা সিদ্দিকিয়া কামিল (অনার্স) মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এ,টি,এম আব্দুল ওয়াহহাব।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ৪কোটি টাকা ব্যয়ে এর বাস্তবায়ন করছে।
শুক্রবার সন্ধ্যায় ভিত্তিপ্রস্তর উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মো: তানজেল হোসেন খাঁন, মাগুরা সিদ্দিকিয়া কামিল (অনার্স) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এ.বি.এম মাহফুজুর রহমান, জেলা কৃষকলীগ সভাপতি মো: মিরুল হোসেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য জনাব মো: আমজাদ হুসাইন প্রমুখ।

