”উন্নয়নের ধারা অক্ষুণ্ন রাখতে মাদক নির্মূল জরুরি”

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, মাদকের ভয়াবহতা দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেশের স্বাভাবিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সমাজ ও পরিবারকে রক্ষা করতে মাদককে সমাজ থেকে অবশ্যই নির্মূল করতে হবে।

মাগুরা জেলাকে মাদকমুক্ত করার আহবান জানিয়ে তিনি বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের দায়িত্বশীল সব শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

শুক্রবার (০২ নভেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলার কামারখালিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সহযোগিতায় পরিবর্তনে আমরাই নামের সেচ্ছাসেবী সংস্থা আয়োজিত মাদকবিরোধী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে তারুণ্য স্বপ্নের বাংলাদেশ গড়বে, সমগ্র দেশ যাদের নিয়ে স্বপ্ন দেখে, তারা আজ মাদকাসক্ত হয়ে ধ্বংসের কিনারায় পৌঁছে যাচ্ছে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকাসক্তের কারণে একটি পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধি নষ্ট হয়। মাদকসেবী পরিবারের বোঝা হয়ে পরিবারকে ধ্বংস করে এবং দেশের সম্পদ না হয়ে দায় হয়ে পড়ে। 

শিক্ষার্থীদের কাছে মাদকের কুফল তুলে ধরার মাধ্যমে মাদকবিরোধী চেতনা ছড়িয়ে দিতে শিক্ষক ও স্থানীয় মানুষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মাদক নির্মূলে এখন প্রয়োজন সামাজিক অঙ্গীকার। পরিবারের সদস্যদের লক্ষ্য রাখতে হবে যেন তাদের সন্তানরা মাদক থেকে দূরে থাকে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা পারভিন, প্রেসক্লাব সম্পাদক শামীম আহমেদ, আয়োজক সংস্থার পরিচালক নাহিদুর রহমান দুর্জয়।

সমাবেশে শতাধিক ইয়ুথ লিডার মাদকবিরোধী শপথ নেন ও মাদকের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশে উপস্থিত সবাই এসময় মাদকমুক্ত সমাজ গঠনে অবদান রাখার অঙ্গীকার করেন।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: