মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী মাগুরাতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বাঁধন মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট বিভিন্ন কর্মসূচি পালন করে।

সকালে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মাগুরা সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউনিটের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ড. আহসান হাবিব, সাবেক শিক্ষক কামরুজ্জামন চাঁদ, আলাউদ্দীন হোসেন ও শায়েখ উদ্দীন সোহান প্রমুখ। এরপর দুদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সূচনা করা হয়।

উল্লেখ্য, বাঁধন রক্তদানের একটি জাতীয় সামাজিক সংগঠন। ১৯৯৭ সাল থেকে সংগঠনটি সারাদেশে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: