মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা শহর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে শহরের সঙ্গে পারনান্দুয়ালী গ্রামের সংযোগ স্থাপনে ১০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। মূল সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ সম্পন্ন না হওয়ায় এখনো চালু হয়নি সেতুটি। আর সেকারনে শহরবাসির মনোরঞ্জনে বর্তমান দ্রষ্টব্য স্থান এটি। প্রকৃতির সঙ্গী হতে বিকাল থেকে রাত পর্যন্ত কমবেশি ভিড় লেগেই থাকে সেতুটিতে।

