আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন: শিখর

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। উন্নয়ন হয় আপামর সাধারণ মানুষের। বিগত দশ বছর আওয়ামীলীগ রাষ্ট্র পরিচালনা করায় দেশের প্রতিটি এলাকার মত মাগুরার প্রতিটি গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। আমরা চাই উন্নয়নের এ ধারা অব্যাহত থাকুক। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করুন।

রবিবার বিকালে মাগুরা সদর উপজেলার চাউলিয়ায় সন্ত্রাসি হামলায় নিহত চাউলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জেনারেল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহসভাপতি সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল আনিসুর রহমান খোকনসহ অন্যরা। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ জেলা নেতৃবৃন্দ।

সাইফুজ্জামান শিখর আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ। এদেশের প্রতিটি মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিতে শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব সফল হয়েছে। দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাইলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার কোন বিকল্প নেই। এজন্য দলমত  নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: