‘মাগুরার সেরা পূজা ২০১৮’ সম্মাননা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’ প্রথমবারের মতো ‘মাগুরার সেরা পূজা ২০১৮’ সম্মাননা প্রদান করতে যাচ্ছে।

এক বার্তায় ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি তুষার কান্তি বিশ্বাস জানান, এবছর প্রথমবার  ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র পক্ষ থেকে ‘মাগুরার সেরা পূজা ২০১৮’ সম্মাননা প্রদান করা হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র জানান,  ‘মাগুরার সেরা পূজা ২০১৮’ সম্মাননা প্রদানের জন্য গঠিত আয়োজক কমিটির আহবায়ক বিজন সাহার নেতৃত্বে সদস্য সচিব সনৎ সাহা ও সদস্য ডাঃ বিনয় সাহা, মনেষ অধিকারী, অরূপ বৈদ্য, লাবনী বিশ্বাস, শ্যামল বিশ্বাস, মিঠুন অধিকারী, হিমাদ্রী হালদার ও অভিজিৎ অধিকারী জেলার পূজা মন্ডপগুলো পরিদর্শন ও দর্শনার্থীদের মতামত সংগ্রহ করছেন। সকল তথ্য উপাত্ত বিশ্লেষন করে সেরা ৩ পূজা নির্বাচন করে সম্মাননা প্রদান করা হবে। তিনি আয়োজন সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: