মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
মাগুরা শহরতলির কুকনা গ্রাম রানী বেগম (৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ।
মাগুরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা করে আসছিল রানী বেগম। সোমবার রাতে তাকে মাগুরা সদরের কুকনা এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এসময় তার কাছে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটক রানীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

