মহাসমাবেশ সফল করতে মাগুরা জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক – 

২০শে অক্টোবর ২০১৮ মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ১৩ অক্টোবর শনিবার মাগুরা জেলা, উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা।

এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, মহাসমাবেশকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীরা নতুন করে জেগে উঠেছে। এই উচ্ছ্বাস-আনন্দ তখনই সফল হবে যখন দলকে সুসংগঠিত করে আগামীতে পল্লীবন্ধুকে ক্ষমতায় নিয়ে যেতে পারব। তিনি মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে ব্যক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খসরুল আলম, শালিখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ অহিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খান রবিউল হক মিঠু, জেলা যুব সংহতির সভাপতি শিকদার আলমগীর কবির, সাধারন সম্পাদক সুমন ঘোষ, এ্যাড. ফরিদুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করতে সকলকে কাজ করার আহব্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: