মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
“মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা, উন্নয়নের বাতিঘর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর”-এই স্লোগানে বৃহস্পতিবার মাগুরায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে যোগাযোগ ও সামাজিক উদ্ধুদ্ধকরন বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্থাফিজুর রহমান এমপি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি, মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্ত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণশিক্ষা সচিব আকরাম আল হোসেইন, অতিরিক্ত সচিব তরুন কান্তি শিকদার, জেলা প্রশাসক মো: আলি আকবর, পুলিশ সুপার মুহাম্মদ খান রেজোয়ান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ আরো অনেকে।

