‘লিগ্যাল এইড’র জয়; হার মানলো প্রাকৃতিক দুর্যোগ

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র – 

চলমান প্রাকৃতিক দুর্যোগও থামাতে পারেনি লিগ্যাল এইডের কার্যক্রম। মাগুরাতে লিগ্যাল এইডের কার্যক্রম সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে। মেঘ-বৃষ্টি উপেক্ষা করে শনিবার (১৩ অক্টোবর) মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নে অায়োজিত লিগ্যাল এইড কর্মশালায় উপস্থিত জনতার সংখ্যা জানিয়ে দিলো আন্দোলন সফল হতে চলছে। দিন বদলের পালায় বদলে যাচ্ছে মাগুরা। অর্থের অভাবে আইনের আশ্রয় লাভের অধিকার হতে বঞ্চিত মানুষের সংখ্যা ক্রমেই উল্লেখযোগ্য হারে কমছে। হাসি ফুটছে অগুনতি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে। আর এসবই সম্ভব হচ্ছে যার নেতৃত্বে তিনি জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। আশাজাগানিয়া এই মানুষটির উদ্যোগী নতুন নতুন তৎপরতায় মাগুরার আইনী সেবা দেশজুড়ে জনবান্ধব হিসাবে সুখ্যাতি পেয়েছে।

বিকাল ৩টায় ১নং বাবুখালী ইউনিয়নে পরিষদ প্রাঙ্গণে পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি, মাগুরা জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, ‘লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটি একটি অধিকার। প্রতিটি মানুষকে আইনি সহায়তা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তৃনমূলে সেবা পৌঁছানোর লক্ষে কাজ করে চলেছে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত আইনগত সহায়তা কমিটির মাধ্যমে নিয়মিত সক্রিয় কার্যক্রম চলছে। সকলের মিলিত প্রচেষ্টায় মাগুরাতে লিগ্যাল এইডের কার্যক্রম সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে। আজ চলমান প্রকৃতিক দুর্যোগেও থামাতে পারেনি কার্যক্রম। তাই আমি বিশ্বাস করি আপনার-আমার সকলের মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় সকলের কাছে এ সেবা পৌছে যাবে। প্রতিটি অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন।’

কর্মশালায় জেলা জজ আদালতের বিচারক বৃন্দ, সিনিয়র আইনজীবী, আইনজীবী নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলার ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ জনাব রোমানা রোজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: