বাল্যবিবাহ নিরোধ দিবসে গৃহগ্রাম যুব সংগঠনের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

আজ বাল্যবিবাহ নিরোধ ও জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে মানববন্ধন করেছে মাগুরার আলোকদিয়া গ্রামের স্থানীয় যুবকদের প্রয়াস ‘গৃহগ্রাম যুব সংগঠন’। আজ আলোকদিয়া এ মজিদ একাডেমীর সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বিশিষ্টজনেরা অংশগ্রহন করেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছির উদ্দীন হৃদয়, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেনসহ অন্যরা বলেন, মানুষ বেঁচে থাকে ও কর্ম করে যতটা নিজের জন্য, তার চেয়ে বেশি সন্তানের জন্য। সন্তানকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়েই প্রত্যেক বাবা মা নিজের জীবনের স্বার্থকতা খুজে পান। কিন্তু আমাদের সমাজে বাল্যবিবাহ নামে একটা ব্যাপার আছে, যার মাধ্যমে বাবা-মা সন্তানের মঙ্গল করতে গিয়ে অমঙ্গল করেন। এই সত্যকে অনেক বাবা মা উপলব্ধি করতে পারেন না।

সকলের প্রচেষ্টায় বাল্যবিবাহ নিরোধ হবে এ প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: