মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরের ভায়না মৎস্য অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।নিহত পরেশ সাহা (৪৫) পেশার একজন বাবুর্চি। তার বাড়ি মাগুরা শহরতলীর দড়ি মাগুরা এলাকায়।

মাগুরা সদর থানার এসআই স্বপন কুমার জানান, একদল বাবুর্চি বিয়ের রান্নার কাজ করার জন্য শুক্রবার রাত ১০টার দিকে নছিমনযোগে মাগুরার শালিখা উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা পৌর এলাকার ভায়না মোড়ে একটি বাসকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ৫জন আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মমতাজ মজিদ জানান, কর্দমাক্ত পানিতে পড়ার কারনে শরীরে বড় ক্ষত না হওয়ায় আহতদের সকলেই এখন আশংকামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: