মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
মাগুরা কালেক্টরেট মাঠে বৃহস্পতিবার থেকে ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শুরু হয়েছে। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে সকাল ৯টায় শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নোমানী ময়দান থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খাঁন মো. রেজোয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
কালেকটরেট মাঠে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১১০টি স্টল রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

