‘তোমরাই আগামীর বাংলাদেশ’ – এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক- 

মাগুরায় ২০১৮ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৯৪ শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রদান করেছে মাগুরা ছাত্রলীগ।

রবিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরাই হচ্ছ আমাদের আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে তোমাদের নেতৃত্ব দিতে হবে। ভালো মানুষ হতে হবে। দেশকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচাতে হবে। মাদক নয়, তোমাদের নেশা হোক পড়াশোনা। সবাই দেশকে ভালোবাসবে।’

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খাঁন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুল হাসান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কৃষপদ রায়, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

বক্তারা ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্য এবং বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের আগামী দিনে সুন্দর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

মাগুরায় এ বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৪৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নিবন্ধিত ৩৯৪ জন সংবর্ধনা গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: