মাগুরায় সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা এলাকার শাহজাহান তালুকদারের ছেলে মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮) ও তার শ্যালক সৌদী প্রবাসী নিয়ামুল ইসলাম (২৫)। নিয়ামুল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে। লাভলু মাগুরা শহরে সাকুরা কালার ল্যাবে চাকরি করতেন ও শহরের ম্যাটানিটি পাড়ার বসবাস করতেন।

মাগুরা সদর থানার এসআই আব্দুল মবিন জানান, সকাল ৭টার কিছু আগে লাভলু শ্যালক নিয়ামুলকে নিয়ে শহরের ম্যাটানিটি পাড়ার বাসা থেকে মোটরসাইকেলে করে শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির চলছে বলে জানিয়েছেন এসআই আব্দুল মমিন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক কাভার্ড ভ্যান ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: