মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল মাঠে গড়িয়েছে আগেই। আজ থেকে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে সরাসরি খেলছে বাংলাদেশ নৌবাহিনী এবং ঢাকার তিন ক্লাব মোহামেডান, আবাহনী ও শেখ রাসেল।
আজ প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র জিতেছে। আজ আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র- ৪ এবং শুভসকাল ক্রীড়া চক্র চুয়াডাঙ্গা-১।
শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী খেলবে যশোরের নুর ইসলাম ফুটবল একাডেমির বিপক্ষে।
৫ ফেব্রুয়ারি শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও টাঙ্গাইলের আরিয়ান ক্লাব।
৬ ফেব্রুয়ারি মোহামেডানের প্রতিপক্ষ আয়োজক আছাদুজ্জামান ফুটবল একাডেমি।
৯ ও ১০ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল।
ফাইনাল ১২ ফেব্রুয়ারি।


