এসএসসি পরীক্ষা শুরু, মাগুরায় প্রথম দিনে অনুপস্থিত ২৭

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

শান্তিপূর্ণ পরিবেশে আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। যশোর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৩২জন। এদিন কেউ বহিষ্কার হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বলে জানান শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বাংলা প্রথমপত্র বিষয়ের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৯৬০ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৫২৮ জন। অনুপস্থিত ছিল ৪৩২ জন পরীক্ষার্থী।

অনুপস্থিত ৪৩২ জন পরীক্ষার্থীর মধ্যে যশোরে ৮৪জন, নড়াইলে ২৮জন, মাগুরায় ২৭ জন, ঝিনাইদহে ৫২জন, কুষ্টিয়ায় ৪১জন, মেহেরপুরে ২৮ জন, চুয়াডাঙ্গায় ২৬ জন, খুলনায় ৬৬জন, সাতক্ষীরায় ৫৩জন ও বাগেরহাটে অনুপস্থিত ছিল ৩৭জন পরীক্ষার্থী। তবে এ পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ১০ জেলার মধ্যে যশোর জেলায় শিক্ষার্থীর সংখ্যা বেশি। তারপরের স্থানে রয়েছে খুলনা জেলা।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষাবোর্ডের ভিজিলেন্স টিম ও প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: