শালিখায় শিব চতুর্দশী উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

আজ শুভ মহাশিবরাত্রি বা শিবরাত্রি। শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে।

শিবরাত্রি উপলক্ষে দুপুরে মাগুরার শালিখার আড়পাড়ায় পারশ ঠাকুরের আশ্রম হতে বণ্যাঢ্য সুবিশাল শোভাযাত্রা চুকিনগর গঙ্গাস্নান ঘাটে গিয়ে সেখান থেকে ধর্মীয় আচার মেনে জল সংগ্রহ করে নিয়ে পুনরায় পরশ ঠাকুরের আশ্রমে এসে শিবের মাথায় সেই জল ঢালা হয়।

পারশ ঠাকুরের আশ্রমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।

উপস্হিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আরোজ আলী বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: