অপার ভালবাসায় রক্তদান

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

বিশ্ব ভালবাসা দিবসে মাগুরাতে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান। মানুষের প্রতি মানুষের ভালবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে আয়োজন করা ব্যতিক্রমী এই উদ্যোগ। মানুষকে রক্তদানে উদ্ধুব্ধ করার এই প্রয়াস এগিয়ে নিতে মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটি এ উদ্যোগ গ্রহন করে।

বুধবার দিনব্যাপী তারা মাগুরা সরকারি হোসেন শদীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে চলা এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, মাগুরা সরকারি হোসেন শহীদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সাহাজ উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রক্তদান কর্মসূচির পাশাপাশি আনন্দঘন পরিবেশে বিশ্ব ভালোবাসা দিবসটি পালন উপলক্ষে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে শহীদ মিনার প্রাঙ্গণে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরনের আয়োজন সবার দৃষ্টি কেড়েছে। এ কর্মসূচিতে শতাধিক ছাত্র-ছাত্রী রক্তদান করে।

বিশ্ব ভালোবাসার শ্রেষ্ঠ উপায় হিসেবে সবাইকে রক্তদানে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: