হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে মাগুরায় আ.লীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কিন্তু বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচাল করার যড়যন্ত্র করছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে নয় বরং বানচালের ষড়যন্ত্র করছে। দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে তা ধ্বংস করাই তাদের লক্ষ্য।

মঙ্গলবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাফর উল্লাহ বলেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির রাজনৈতিক পরিচয় টিকে থাকবে না। বিএনপি ভেবেছিল ২০১৪ সালের নির্বাচনে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে পারবে। কিন্ত জনগণ তাদের প্রতাখ্যান করেছে। আগামী নির্বাচনেও জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।

বর্ধিত কর্মীসভায় জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, মাগুরা-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আহবান জানান বক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: